ফাইল ছবি
বাণিজ্য

পেঁয়াজের দাম কমেছে

সান নিউজ ডেস্ক: গত কয়েক দিনে প্রতি কেজি পেঁয়াজে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।

আরও পড়ুন: ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পেঁয়াজ আমদানির অনুমতি দেয়ার পর গত ৭ জুন পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশে প্রচুর পেঁয়াজ ঢুকবে। এতে পেঁয়াজের দাম অনেক কমে আসবে।

উল্লেখ্য, দেশের বাজারে হঠাৎ করেই লাগামহীনভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। মাত্র দেড় মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় উঠে যায়।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, পেঁয়াজের বাম্পার ফলনের পরও পণ্যটির দাম যেভাবে বেড়েছে, তা অসৎ ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নয়। কারণ, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। পরে শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার গত সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এরপর থেকেই দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়।

আরও পড়ুন: ইউক্রেনে চলছে তুমুল লড়াই

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে যে দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে তাতে সব খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজের আমদানির মূল্য ২০ টাকার বেশি হওয়ার কথা নয়। সে হিসেবে বর্তমানে বাজারে যে দরে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে তা অনেক বেশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা