সারাদেশ

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক কিশোর পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। এতে মৃত্যু হয় দুজনেরই।

বুধবার (১৩ মে) বিকালে টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকালে পাঁচ বন্ধু মিলে নৌকায় করে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইমরান। তবে দুজনই হারিয়ে যায় নদীর গভীরে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ।

টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ইমরানও। এ বিষয়ে চলমান রয়েছে আইনগত প্রক্রিয়া।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা