ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ৫.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা।

আরও পড়ুন : সয়াবিনের দাম কমলো ১০ টাকা

রোববার (১১ জুন) শহরটিতে এ আঘাত হানে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ আরও জানিয়েছে, এ ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এতে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে। প্রদেশের প্রায় সব বাসিন্দা কম্পন টের পান।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫

ভূমিকম্পের পর অনেকেই সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায়, কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে।

জোহানেসবার্গের এক বাসিন্দা টুইটারে জানান, জোহানেসবার্গে ভূমিকম্প। আমার জীবনে টের পাওয়া সবচেয়ে লম্বা ও শক্তিশালী। মনে হয়েছে যেন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

আরও পড়ুন : ঢাকার বায়ুমানে অবনতি

নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস২৪ বলছে, ভূমিকম্পের পর এ পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১৪ সালে জোহানেসবার্গের একটি স্বর্ণ খনি সমৃদ্ধ শহরে ৫.৩ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছিল।

আরও পড়ুন : ‘বিপর্যয়’ আঘাত হানবে ১৫ জুন

১৯৬৯ সালে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে সর্বশেষ বড় কোনো ভূমিকম্প সংঘটিত হয়েছিল। সে বছর ঐ স্থানে আঘাত হানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

খবর : এএফপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা