ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ুমানে অবনতি

সান নিউজ ডেস্ক : আবারও ঢাকার বায়ুমানে অবনতি হয়েছে। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার অবস্থান।

আরও পড়ুন : বাংলাদেশ এখন শ্রীলঙ্কা হয়ে গেছে

রোববার (১১ জুন) সকাল ৯ টা ৫ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।

সূচকে আজ বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১৫৭। অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৫৬। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

বায়ুদূষণে তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব। শহরটির স্কোর হচ্ছে ১৫৪। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের সূচকে, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় বায়ুর মান ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ -১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন : কাজাখস্তানে দাবানল, নিহত ১৪

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের (এনডিইএ) কেন্দ্রীয় কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থ...

নোয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর, হয়রানির ও অবরুদ্ধ...

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন  প্রধানমন্ত্রীর 

কক্সবাজারের পিএমখালীতে বাবার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন ক...

১৪ মাস বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন, ঝুঁকিতে কোটি শিশু

বাংলাদেশে শিশুদের জন্য পরিচালিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন দীর্ঘ ১৪ মাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা