সারাদেশ

স্কুলছাত্রীকে অপরহণ, আটক ৩

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে থেকে অপরহণের শিকার হওয়া ১৩ বছরের এক কিশোরী স্কুলছাত্রীকে রাঙ্গুনিয়ার পোমরা এলাকা থেকে উদ্ধার করেছেন র‌্যাব ৭-এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এ সময় এরফান হোসেন তালুকদার (২১), তারেক সুলতান (৫৩) এবং ওসমান গনি (৪০) নামে তিন জনকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২৫

সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান। অপহৃত কিশোরী কোতোয়ালি থানাধীন একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করে।

মো. মাহফুজুর রহমান বলেন, গত ২৫ আগস্ট স্কুলে পরীক্ষা দিতে গেলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করেছি। এ সময় যাদের জিম্মা থেকে ভুক্তভোগীর উদ্ধার করেছি, তাদের আটক করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা দায়ের হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখা...

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল   

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে...

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা