সারাদেশ

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা দায়ের হয়নি

তিমির বনিক,মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা গাড়ির টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী বলেন, দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম বলেন, ‘যারা দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ তাদের ঘরেও পৌঁছাতে পারে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা দায়ের হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখা...

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল   

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে...

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা