দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থানায় সোপর্দ করেছে জিনজিরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, জিনজিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে মোঃ শাজাহানকে আটক করেন এবং পরবর্তীতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দক্ষিণ কেরানীগঞ্জ ও জিনজিরা এলাকার রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
সাননিউজ/বান্না