সারাদেশ

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় সন্ত্রাসী কায়দায় করিম মিয়া নামক এক ব্যাক্তি তার লোকজন নিয়ে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ১৪ নভেম্বর সকালে বদরগন্জের সততা সারের দোকানের সত্বাধিকারী করিম মিয়া কতিপয় লোকজন নিয়ে গিয়ে বদরগনজ শাহাপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান এবং তাঁর পরিবার গ্রামের বাসায় অবস্থান করছিলেন। প্রসঙ্গত তিনি সরকারী চাকুরী করার সুবাদে সপরিবারে প্রায়শঃ খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাসায় অবস্থান করেন।

এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম ও সাফিকুল ইসলাম মিডিয়াকে জানান, মাষ্টার সাহেব প্রায় ১৫ বছর আগে আমাদের বাবার নিকট থেকে বসতভিটা ক্রয় করেছেন। করিম মিয়া আমাদের অনুপস্থিতিতে সম্পুর্ন অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছেন, মহিলা পুরুষের প্রতিরোধের মুখে বাকি অংশ ভাঙ্গতে পারেননি।

খন্দকার হাবিবুর রহমান তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের অপচেষ্টা জাতির জন্য লজ্জাকর ! আমরা এই সমাজে কতটা নিরাপদ? করিম মিয়া কয়েক মাস আগে আমার গ্রামের বাসায় গিয়ে বাসাটি বিক্রির জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আমি তাতে রাজি হইনি, হয়তো সে কারনেই জোর করে দখলের পায়তারা করছেন। আমি মানুষ গড়ার কারিগর তাই কারো সঙ্গে বিবাদে জড়াতে চাই না, যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয় টির প্রতিকার /নিরসনে ব্যবস্হা নিবো।

বদরগনজ থানায় লিখিত অভিযোগ দাখিল করবার পর এস,আই প্রান কৃষ্ণ ঘটনা স্হল পরিদর্শন করেছেন। কিন্তু এখনো উল্লেখ যোগ্য প্রশাসনিক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা