সারাদেশ

রেল সেবার মানবৃদ্ধির দাবিতে সংহতি সমাবেশ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী রেল রুটের অবহেলা ও অব্যবস্থাপনা রোধে ৫ দফা দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতন নোয়াখালীবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

নোয়াখালীর রেল দেশের সবচেয়ে অবহেলিত রুট দাবি করে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, এ রুটে মাত্র দুটি ট্রেন চলাচল করে। একমাত্র আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস প্রতিদিন গড়ে ২ঘন্টা বিলম্বে পৌঁছায়। যা সপ্তাহান্তে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত বিলম্বে আসে। মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেস মাত্র ৩টি কোচ নিয়ে কার্যক্রম পরিচালনা করলেও বহুবিধ অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ সুবিধাবঞ্চিত। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সমাবেশে বক্তারা এ বছরের ১৪ ফেব্রুয়ারি রেলমন্ত্রীর নতুন আন্তঃনগর ট্রেন ‘নিঝুম এক্সপ্রেস’ দ্রুত চালু করার প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেন, একসময় নোয়াখালী থেকে চাঁদপুর, সিলেট, চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন, ডেমু ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করতো। যা বিভিন্ন সময়ে লোকসানের অজুহাতে বন্ধ করা হয়েছে। পুরাতন জেলা শহর নদী ভাঙ্গণের কবলে পড়ায় জেলার সাথে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের রেল যোগাযোগ বন্ধ হয়।

আরও পড়ুন: বাংলাদেশ নারী দলের সর্বনাশ

নানাবিধ সমস্যায় জর্জরিত নোয়াখালীর রেল সেবার মানবৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত ও মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত নিঝুম এক্সপ্রেস দ্রুত চালু করা, উপসাগর এক্সপ্রেস, ডেমু ও মালবাহী ট্রেনসহ নোয়াখালী-চাঁদপুর, নোয়াখালী-সিলেট, নোয়াখালী-চট্টগ্রাম রুটের বন্ধ হওয়া ট্রেনগুলো পুনরায় চালু, উপকূল এক্সপ্রেস টাইম শিডিউল পরিবর্তন করে আগের টাইম শিডিউলে নিতে হবে ও উপকূল এক্সপ্রেসের ট্রেন সংখ্যা দুইটি করা, যাতে একই সময়ে ঢাকা ও নোয়াখালী থেকে দুইটি ট্রেন ছাড়তে পারে, বন্ধ হওয়া স্টেশনগুলো পুনরায় চালু ও লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত রেল লাইনকে ব্রডগেজে রূপান্তর, নোয়াখালী স্টেশন থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত (ইছাখালী স্টেশন ও সাহেবঘাটা ইয়ার্ড স্টেশন) পুনঃনির্মাণ ও নির্মাণাধীন নোয়াখালী ইপিজেডের সাথে চট্টগ্রামকে যুক্ত করার লক্ষ্যে নোয়াখালী স্টেশন থেকে জোরালগঞ্জ হয়ে চট্টগ্রামের সাথে নতুন রেল লাইন নির্মাণ করার ৫ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: আ’লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

'সচেতন নোয়াখালীবাসী'র আহবায়ক মুনীম ফয়সালের সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশনের সভাপতি ফাহিদা সুলতানা, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের সভাপতি সাইদুর রহমান রায়হান ও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লাসহ বিভিন্ন নাগরিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশ শেষে মৌন র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয় সমাবেশে অংশগ্রহণকারীরা। পরে নোয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা