সারাদেশ

নিখোঁজ ৩ বান্ধবীর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবতে ৩ বান্ধবীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

রোববার (৯ অক্টোবর) উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা গোসলে নেমে ডুবে গিয়েছিল। মৃত শিশুরা হলো- ওই ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০) হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা একে অপরের প্রতিবেশী ও বান্ধবী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। খবর পেয়ে পুলিশও তাদের খোঁজ করে। এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা