নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

শুক্রবার (৭ অক্টোবর) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে এবং দুর্ঘটনাকবলিত নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মূলত নিজেদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য ওই নৌকায় উঠেছিলেন তারা।

আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে নিহত ৯

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, নিখোঁজদের জন্য জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

এছাড়া ‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো নিশ্চিত করতে পানি পথে চলাচলে সুরক্ষা প্রোটোকল পরীক্ষা করার জন্য’ সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

আরও পড়ুন: ৬ লেনের সেতুর উদ্বোধন সোমবার

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার আগে সেটিতে থাকা বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। কিছু কর্মকর্তা জানান, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আগে একটি সেতুতে আঘাত হানে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তাসংস্থা এএফপিকে বলেছে, ‘ঘটনাস্থলে পানির স্তর খুব বেশি এবং সেখানে ভালোভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ’।

আরও পড়ুন: জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে

আনামব্রার গভর্নর চার্লস সোলুডো জানিয়েছেন, দুর্ঘটনাটি তার প্রদেশের বাসিন্দাদের এবং প্রাদেশিক সরকার উভয়ের জন্যই বিস্ময়ের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা