আন্তর্জাতিক

বাড়ির ছাদ ধসে নিহত ৯

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের গিলগিট বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে একটি জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে এক মা ও তার আট সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দেশটি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডনের।

আরও পড়ুন: পাকিস্তানকে সাহায্য করা নৈতিক দায়িত্ব

চিলাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। এতে তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।

এ দুর্ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা