আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় রোববার (৯ অক্টোবর) দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

আরও পড়ুন: গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। ছয় মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না সেটাও দেখা হবে।

আরও পড়ুন: ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি

এক প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বিষয়টি নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একান্তভাবে আলাপ চালিয়ে যাচ্ছে তারা। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবের’ বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল্যায়ন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা মার্কিন সেনা ও আমেরিকার মিত্রদের জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি।

হাওয়াইভিত্তিক মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ইস্পাতদৃঢ়।

আরও পড়ুন: সালমান খানের হত্যার দায়িত্বে কিশোর

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘মারাত্মক উসকানি’ যা শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

সিউল বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়িয়ে দেওয়াটা ইঙ্গিত করে ২০১৭ সালের পর দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি। পর্যবেক্ষণ করে কয়েক মাস ধরে সেই প্রস্তুতিও লক্ষ্য করা গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা