আন্তর্জাতিক

বাসে আগুন, নিহত ১০

সান নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

কর্মকর্তারা বলেছেন, আজ ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইতিমধ্যে এ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

মহারাষ্ট্রের পুলিশ বলেছে, তারা এখনো নিহতের প্রকৃত সংখ্যা জানে না। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।

আরও পড়ুন : অন্তর্দ্বন্দ্বে ৩ শিক্ষার্থীর প্রাণহানি

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতরে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে।

অপর এক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের আবাসিক ডেপুটি কালেক্টর ভাগবত ডইফোড দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলা কালেক্টর গঙ্গাথরন টি দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, পুসাদ থেকে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে ধুলের দিক থেকে একটি ট্রাক আসছিল। নাসিক-ঔরঙ্গাবাদ রোডের হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

নাসিকের ফায়ার ব্রিগেড উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা