মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কিউবার মিসাইল সংকটের পর এ ধরনের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুশিয়ারি।

আরও পড়ুন: বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

পুতিন ওই পথে যাবেন কিনা, ওয়াশিংটন তা ‘বোঝার চেষ্টা করছে’ বলে জানিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইলের উপস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জনএফ কেনেডির নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ও নিকিতা ক্রুশ্চেভের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি চলে গিয়েছিল। এ পরিস্থিতিই কিউবার মিসাইল সংকট হিসেবে পরিচিত।

আরও পড়ুন: থাইল্যান্ডে নিহত বেড়ে ৩৮

হোয়াইট হাউস বারবার বলে আসছে, পুতিন ‘পারমাণবিক শক্তি ব্যবহারের হুমকি’ দেওয়া সত্ত্বেও রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত তারা পারনি।

কিন্তু বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাইডেন পরিষ্কার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী সাফল্য পেতে থাকায় পুতিন কী প্রতিক্রিয়া দেখাতে পারেন তা বোঝার চেষ্টা করছেন ও তার ওপর সতর্ক দৃষ্টি রাখছেন তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ২

নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির দাতাদের এক সমাবেশে বাইডেন বলেন, কিউবার মিসাইল সংকটের পর এই প্রথম আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি পেয়েছি।

বাইডেন জানান, তিনি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ পরিস্থিতি থেকে বের হতে একটি কূটনৈতিক পথের সন্ধান করছেন। পুতিন কীভাবে এখান থেকে বের হতে পারেন তা বের করার চেষ্টা করছি আমরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা