আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ২

সান নিউজ ডেস্ক : এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাস স্ট্রিপে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন : বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

লাস ভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সকাল ১১ টা ৪০ মিনিটে লাস ভেগাস বুলেভার্ডে ধারাবাহিকভাবে ছুরি হামলার খবর পায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে ছুরি ও অস্ত্র উদ্ধারের কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। হামলাকারীর বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন : থাইল্যান্ডে নিহত বেড়ে ৩৮

হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা