নিহত আরমান, আসিফ ও সালমান (ছবি: সংগৃহীত)
সারাদেশ

গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: যশোরে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। দ্রুতগামী কোনো পরিবহনের চাপায় তারা নিহত হন বলে জানা গেছে। তবে সেটি কোনো বাস নাকি ট্রাক তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

আরও পড়ুন: অন্তর্দ্বন্দ্বে ৩ শিক্ষার্থীর প্রাণহানি

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের আরমান (১৯) ও একই গ্রামের সালমান হোসেন (২০)। তারা সবাই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় সালমান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বেশ কিছুদূর গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

হাসপাতালে থাকা নিহত সালমানের ভাই হোসেন আলী জানান, ছুটির দিন হওয়ায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঝিকরগাছা উপজেলার গদখালি বেড়াতে যান। সেখান থেকে রাতে বাড়ি ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানান, সালমানের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়া মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল মানবাধিকার কর্মী-সংস্থা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘাতক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। আর পরিবারের সদস্যদের অভিযোগ থাকলে লাশের ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা