গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি
আন্তর্জাতিক

গোতাবায়ার বিরুদ্ধে মামলার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন : শান্তিতে নোবেল পেল মানবাধিকার কর্মী-সংস্থা

শুক্রবার (৭ অক্টোবর) মামলাটির আবেদন করা একটি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

একইসাথে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধেও মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে আদালত।

গত ৭ দশকের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক দুর্দশায় পতিত হওয়ার জন্য তাদেরকে দায়ী করে মামলাটি দায়ের করেছে অধিকার গ্রুপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মামলায় তাদের জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন : পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

প্রসঙ্গত, অর্থনৈতিক দুর্দশার জন্য ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাজাপাকসে পরিবারকে দায়ী করে বেশ ক’দিন ধরে দেশজুড়ে বিক্ষোভের পর গত ১৩ জুলাই রাতে সস্ত্রীক দেশ ছাড়েন ৭৩ বছর বয়সী গোতাবায়া।

তখন চলমান সহিংসতার মধ্যে বিক্ষোভকারীরা গোতাবায়ার সরকারি বাসভবনও দখলে নিয়ে নেয়। যদিও পরবর্তীতে দেশে ফিরে এসেছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা