আন্তর্জাতিক

দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক: পালিয়ে দেশত্যাগের দেড় মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির বিমানবন্দরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৮

স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শ্রীলঙ্কায় ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাইয়ের পর থেকে দেশের বাইরে অবস্থান করছিলেন গোতাবায়া।

রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। গত প্রায় সাত সপ্তাহ স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেন তিনি।

আরও পড়ুন: প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, গোতাবায়াকে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে। তার নিরাপত্তার জন্য সেনা ও পুলিশ সদস্যদের দিয়ে নতুন একটি নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে।

গত ১৩ জুলাই দেশজুড়ে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে গত ৭৩ বছর বয়সী গোতাবায়া গোপনে দেশত্যাগ করে মালদ্বীপ যান। পরদিন ১৪ জুলাই সৌদি আরবের একটি ফ্লাইটে যান সিঙ্গাপুরে। সেদেশের সরকার তাকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ভিসা বা ‘ভিজিট পাস’ দেয়। তবে সিঙ্গাপুরে প্রবেশের পরই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

সিঙ্গাপুর থেকেই ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার। এরপর গত ২০ জুলাই দেশটির এমপিদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসা রনিল বিক্রমাসিংহে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা