প্রতীকী ছবি
আন্তর্জাতিক

নৌকায় আগুন, ১৫ মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাবরাথা উপকূল থেকে অন্তত ১৫টি মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে কয়েকজনের পোড়া দেহ একটি নৌকার ভেতর থেকে এবং বাকিগুলো সৈকত থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

অনলাইনে প্রকাশিত ভিডিও ও ছবিতে সমুদ্র সৈকতে একটি জ্বলন্ত নৌকা দেখা গেছে, যা থেকে গাঢ় ধোঁয়া বের হচ্ছে। বাকি ছবিতে সম্ভবত সেই নৌকার ভেতরেই দগ্ধ মানুষদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও ও ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ ও আগুন কখন লেগেছিল সেটিও জানা যায়নি।

শুক্রবার (৭ অক্টোবর) লিবিয়ান রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল শুকরি বলেছেন, দেশটির পশ্চিম উপকূলে একটি নৌকাডুবির পরে উপকূলে কয়েকটি মরদেহ ভেসে আসার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার করা মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের মৃত্যুর কারণ নির্ণয় করা হবে।

আরও পড়ুন: অন্তর্দ্বন্দ্বে ৩ শিক্ষার্থীর প্রাণহানি

সেখানকার একটি নিরাপত্তা সূত্র বলেছে, মৃত ব্যক্তিরা দুই প্রতিদ্বন্দ্বী পাচারকারী দলের বিবাদে আটকা পড়া অভিবাসনপ্রত্যাশী। বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা নিয়মিত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টা করে। অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনক এ সমুদ্রযাত্রার জন্য সাবরাথা একটি প্রধান লঞ্চিং পয়েন্ট।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা