সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লিবিয়ায় ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে একটি নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় অন্তত ২০ জন বাংলাদেশি অভিবাসী লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: সুদানে বাজারে হামলা, নিহত ৫৪

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির ধারণা, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবে যাওয়ার পর এ সকল লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে। তবে দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এছাড়াও বাংলাদেশ দূতাবাস এখনও এটি নিশ্চিত হতে পারেনি।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাশগুলো পচন ধরায় কোনো সূত্র তাদের নাগরিকত্ব শনাক্ত করতে পারেনি। তবে রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক হতে পারে। লাশগুলোর সাথে কোনো নথি পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এই সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত ২ দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। এমন প্রেক্ষিতে ঐ দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যেই কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।

আরও পড়ুন: লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

এই যে কোন বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে বা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা