প্রতীকী ছবি
সারাদেশ

নীলফামারীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সান নিউজ ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসায় আনোয়ারুল হক চৌধুরী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে

শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বর এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে নিহতের বাসা সংলগ্ন ভাড়াটিয়া পল্লব দোকান খুলে পিছনের দরজা ভাঙা দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী আনোয়ারুল বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

নিহতের স্ত্রী সুখী আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। আজ সকাল থেকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না।

ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা