ছবি : সংগৃহিত
বিনোদন

সুপারমডেল জিজি হাদিদ গ্রেফতার!

বিনোদন ডেস্ক: মার্কিন সুপারমডেল জিজি হাদিদ গত সপ্তাহে কেম্যান দ্বীপপুঞ্জে গাঁজাসহ গ্রেফতার হয়েছিলেন।

আরও পড়ুন: অভিনেতাদের ধর্মঘটে হলিউড অচল!

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ জুলাই ২৮ বছর বয়সী জিজি হাদিদ এবং তার বান্ধবী ব্যক্তিগত একটি বিমানে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

কাস্টম কর্মকর্তারা এসময় তাদের লাগেজ তল্লাশি করলে দুজনের ব্যাগেই গাঁজা ও তা সেবনের উপকরণ পান, পরে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নিশো এবার আইনজীবী!

মূলত, জিজি হাদিদ ও তার বান্ধবীকে গাঁজা আমদানি ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। দুই দিন পুলিশি হেফাজতে রাখার পর ১২ জুলাই জিজি হাদিদ ও তার বান্ধবীকে কোর্টে তোলা হয়।

প্রাপ্ত গাঁজার পরিমাণ খুবই অল্প ছিল। এটা স্পষ্ট যে, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা সঙ্গে রেখেছিলেন তারা। পরে আদালত তাদের ১ হাজার মার্কিন ডলার জরিমানা করেন এবং জামিনে মুক্তি দেন।

আরও পড়ুন: ভক্তদের সাড়ায় কৃতজ্ঞ জয়া

এবারই প্রথম নয়, জিজি হাদিদের নাম এর আগেও মাদককাণ্ডে জড়িয়েছে। ২০১৫ সালে ভিক্টোরিয়াস সিক্রেটের একটি অনুষ্ঠানে তার বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন এই মার্কিন তারকা।

মার্কিন সুপারমডেল জিজি হাদিদ বছর জুড়েই আলোচনায় থাকেন। তবে গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চায় রয়েছেন।

আরও পড়ুন: প্রতিবছর ছবি প্রযোজনা করতে চাই

প্রসঙ্গত, জায়ান মালিকের সঙ্গে তার প্রেম ভাঙার পর গুঞ্জন উঠে তিনি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্রায়ই এ জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা