ছবি : সংগৃহিত
বিনোদন

নিশো এবার আইনজীবী!

বিনোদন ডেস্ক: ‘সুড়ঙ্গ’র ছবির ‘মাসুদ’ চরিত্রটি এখনো সবার মুখে মুখে। ব্যাংক লুটের চরিত্রে অভিনয় দিয়ে যেমন তাক লাগিয়ে দিয়েছেন নিশো। তেমনি খোলস পাল্টে এবার আইনজীবী হয়ে ‘রেজা’ চরিত্রে ধরা দেবেন এই অভিনেতা।

আরও পড়ুন: ভক্তদের সাড়ায় কৃতজ্ঞ জয়া

রোববার (১৬ জুলাই) বিকেলে হইচই কর্তৃপক্ষ নিশোর নতুন একটি লুক প্রকাশ করেন।

ওয়েব সিরিজটিতে ‘সাড়ে ষোল’-তে আইনজীবীর চরিত্রে অভিনেতাকে দেখা যাবে। সেখানে তার চরিত্রের নাম দেওয়া হয় রেজা। পরিচালক ইয়াসির আল হক পরিচালিত মিস্ট্রি-থ্রিলার ধাঁচের সিরিজটি আগামী ১৭ আগস্ট মুক্তি পাবে।

সিরিজটিতে স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে আইনজীবী হয়ে হাইপ্রোফাইল মামলা লড়বেন। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানির আগের রাতে জীবনে আসে জটিল মোড়।

আরও পড়ুন: প্রতিবছর ছবি প্রযোজনা করতে চাই

সিরিজটির প্রসঙ্গে নিশো বলেন, ‘রেজা বুদ্ধিমান চরিত্র ও সফল আইনজীবী, সেইসাথে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান।

তিনি বলেন, রেজা চরিত্রটি আমাকে খুব আকর্ষণ করেছে এবং রেজা হিসাবে আমাকে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া তা জানার জন্য আমি অপেক্ষায় আছি।

পরিচালক জানান, “এটি আমার ১ম ওয়েব সিরিজ। মূলত কোনো শব্দই আমার এই উত্তেজনা ঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে থাকার কারণেই এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: তোপের মুখে রাজ

আমি মনে করি সিরিজটি এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন, আর ‘সাড়ে ষোল’ ব্যাপারটা সিরিজটির প্রোমোশনাল এলেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।”

সবশেষে হইচইয়ের ‘কাইজার’ সিরিজ দিয়ে ১ম বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখান নিশো। নাম ভূমিকায় অভিনয় করে বাজিমাত করেন। নিজের নতুন সিরিজটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা