ফাইল ছবি
বিনোদন

আমরা পারিবারিক সম্পর্কে আছি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কিং ও কুইন মানে পরিচিত আলোচিত জুটি শাকিব খান-অপু বিশ্বাস। সংসারও বাঁধেন, কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্রসন্তান। কিন্তু, ১০ বছরের সংসার জীবনের ইতি ঘটেছে এ তারকা দম্পতির।

আরও পড়ুন : সবার প্রেমে তো পড়িনি

তবে সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে দুজন একসঙ্গে ঘুরার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু। বলেন, বেলা শেষে শাকিব আর আমি একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না।

শাকিব খানের কাজ নিয়ে অপু বলেন, ‘প্রিয়তমা’ সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারো পক্ষে সম্ভব না।

আরও পড়ুন : ঝড় তুললেন মোনালিসা!

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে সম্পর্ক প্রকাশ্যে আনেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিচ্ছেদ ঘটে এই তারকা জুটির।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা