ছবি : সংগৃহিত
রাজনীতি
অনুমতি নেই

ঢাকায় সমাবেশ করতে প্রস্তুত জামাত!

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: আ’লীগ বুঝতে পারেনি, বিজয় আমাদের

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ২ টায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও দলের আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিবন্ধন বাতিল হওয়া দলটি।

ইসলামপন্থী এই দলটি রাজধানীতে সমাবেশ করতে এবার আর অনুমতির তোয়াক্কা করছে না। চলমান সরকার পতনের আন্দোলনে যুগপত্ভাবে না থাকলেও এককভাবেই মাঠে নেমেছে বিএনপির অন্যতম এই শরিক দল।

চলতি বছরের গত জুলাই মাস থেকে অনুমতি সাপেক্ষে আন্দোলন করলেও এবার অনুমতি ছাড়াই মাঠে নামছে তারা। দলটি এই সমাবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে।

আরও পড়ুন: বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা চায়

আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত জানিয়েছে, সমাবেশের জন্য তারা প্রশাসনকে অবহিত করেছে; কিন্তু অনুমতির কোনো বিষয় নেই এটাও জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আজ মঙ্গলবার বেলা ২ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গতকাল সোমবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে নোয়াখালীতে পুলিশের অনুমতি না পেয়ে ঝটিকা মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: বুধবার থেকে মাঠে নামছে ১৪ দল

নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, নোয়াখালী জেলা জামায়াত আমীর মাওলানা ইসহাক খন্দকারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মির মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে এই ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশের অনুমতি না পেয়ে সোমবার সকাল ৭টার দিকে এই মিছিল বের করা হয়।

এদিকে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

আরও পড়ুন: পাবনায় ছাত্রলীগ সভাপতির মাকে গুলির অভিযোগ

আবেদন করেও অনুমতি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমি কোন অনুমতি চাওয়ার কাগজ পাইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা