ছবি : সংগৃহিত
রাজনীতি

পাবনায় ছাত্রলীগ সভাপতির মাকে গুলির অভিযোগ

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা সদরের মালঞ্চিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবুর তিন ভাইয়ের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান শান্তর মা সীমা খাতুনকে গুলির অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বুধবার

রোববার (৩১ জুলাই) রাতে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের নলমুড়া বোর্ডপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার (৩১ জুলাই) দুপুরে পাবনা সদর থানায় এজাহার জমা দেন।

আহত সীমা খাতুন মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান শান্তর মা ও ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসলাম হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৯ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মালঞ্চি ইউনিয়নের হাড়িবাড়িয়া এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে ও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবুর ভাই মোঃ আলো (৪৫), মোঃ মামুন (৫১), মোঃ কায়েস (৪০) এদের নেতৃত্বে হামচিয়াপুরের মৃত মহির উদ্দিনের ছেলে মো: প্রিন্স, পার গোবিন্দপুরের মৃত কাইয়ুমের ছেলে মোঃ আজাদ (৪২), মমিনের ছেলে মোঃ সুমন (৩২), নতুর ছেলে মোঃ শামীম (৩৩), মামুনের ছেলে মোঃ মুন (২৬), মোঃ শুভ (২৭), আসাদুজ্জামানের ছেলে রুবেলসহ ৩০/৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা হাতে বন্দুক, চাপাতি, রামদা, জিআইপাইপ, লোহার রড, কাঠের বাটাম, বাঁশ ইত্যাদি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ সভাপতি সাজেদুর রহমান শান্ত ও তার বাবা ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে গুলি বর্ষণ করে। এ ঘটনায় মাথায় ও হাতের গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০

মালঞ্চি ইউপির ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আসলাম হোসেন বলেন, তারা মূলত আমি ও আমার ছেলে শান্তকে হত্যা করতে আসছিল। আমাদের দুজনকে না পেয়ে বাড়িতে চেয়ারম্যানের ভাইদের নেতৃত্ব অতর্কিত গুলি বর্ষণ করা হয়েছে। এসময় আমার স্ত্রী সীমা খাতুন এগিয়ে আসলে তাকে গুলি করা হয়।

মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান শান্ত বলেন, চেয়ারম্যান কবির আহমেদ বাবু তার ভাইদের লেলিয়ে দিয়ে আমার বাড়িতে গুলি করিয়েছে। গুলি করা সময় গেট আটকিয়ে দিলে গেট ভেদ করে আমার মায়ের মাথায় ও হাতে গুলি লাগে। চেয়ারম্যানের সঙ্গে যারা থাকে তারা সবাই ইয়াবা ব্যবসা করে। কিছুদিন আগেও একজন ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েছিল। গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমাদের উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু বলেন, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটার সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ জড়িত নাই। ইউপি সদস্য আসলাম নাকি আমাকে গালিগালাজ করছিল এটা শোনার জন্য তাদের বাড়ির ওখানে গেছিল। আমার ভাইয়েরা চলে আসার পরে তারা এসব নাটক সাজিয়েছে। যে ঘটনার ন্যুনতম কোন সত্যতা নেই।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধ বালা বলেন, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেরা নিজেরা ঝামেলা করেছিল। সেখানে গুলির কোন ঘটনা ঘটেনি। ভূয়া অভিযোগ দিচ্ছে। তদন্ত করার জন্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা