সারাদেশ

নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

নোয়াখালী প্রতিনিধি : সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।

আরও পড়ুন : সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নেতাকর্মিদের ওপর হামলা ও সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মিরা জনসমাবেশে জড়ো হয়। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদ অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মি এই জনসমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্দলীয় সরকার ছাড়া শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। টেকনাফ থেকে তেতুলিয়া এক দফা এক দাফি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সমাবেশে বক্তরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বহার হিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ নাছের, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।

এ সময় জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা