ছবি: সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে ইউপি সদস্য নিহত 

জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সাপের কামড়ে কাঁকন সিকদার (৪৫) নামে এক নারী ইউপি সদস্য মারা গেছেন।

আরও পড়ুন: রুহিয়ায় নদীতে ডুবে শিশু নিখোঁজ

রোববার (৩০ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ঘরের সামনে কেটে রাখা কাঠ বের করার সময় এ ঘটনা ঘটে।

নিহত কাঁকন বিষ্ণুপুর গ্রামের শান্ত চৌধুরীর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয়রা জানান, কাঁকন শিকদার নিজ ঘরের সামনে থেকে কেটে রাখা কাঠ বের করার সময় বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তাকে প্রথমে সাপুড়ে দিয়ে চিকিৎসা করালে অবস্থার অবনতি দেখে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ভারতে ট্রেনে গুলি, নিহত ৪

পরে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল ৫ টার দিকে কাঁকনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান, রোববার বিকেল ৫ টার দিকে সাপে কাটা ঐ নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ট্রাকচালক নিহত

তিনি আরো জানান, ঐ নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, কাঁকন শিকদার ১, ২, ৩ সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য ছিলেন। সাপের কামড়ে ইউপি সদস্যের এমন মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা