ছবি : সংগৃহিত
সারাদেশ
মানিকগঞ্জ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

আরও পড়ুন: ভাঙ্গনের মুখে দিঘীরপাড় বাজার

রোববার (৩০ জুলাই) এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এদিন জেলার সকল উপজেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট এবং বই বিতরণ করা হয়।

উপজেলা পর্যায়ের সকল প্রোগ্রাম এ সংশ্লিষ্ট উপজেলার চেয়ারম্যান প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: প্রবীণদের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

মানিকগঞ্জ জেলার জেলা পর্যায়ের প্রোগ্রামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মহসিন মৃধা, জেলা শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা মমিনউদ্দিন খান , জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ হামিমুর রশীদ।

আরও পড়ুন: আবারও বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

উপজেলা পর্যায়ে উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের একজন করে প্রতিনিধি উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন।

আলেচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা