ছবি: সংগৃহীত
সারাদেশ

পাবনায় বিক্ষোভ মিছিল, আটক ৫

জেলা প্রতিনিধি, পাবনা: তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আ‌মি‌রসহ গ্রেফতার নেতাকর্মী‌দের মু‌ক্তি এবং দ্রব্যমূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণসহ ১০ দফা দা‌বিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে মডেল মসজিদের উদ্বোধন

এছাড়াও মিছিল শেষে ফেরার পথে পুলিশের গাড়ি ভাংচুরের ‌'অপচেষ্টার' অভিযোগে ৫ জন আটক হয়েছেন।

রোববার (৩০ জুলাই) দুপুরে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শহর অভিমুখে রওনা হলে মাসুম বাজার থেকে পুলিশী বাধার মুখে পড়ে। এ সময় উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন: আবারও বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে পাবনা জেলা জামায়াতর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর আমির আবু তালেব মন্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমীর জহুরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুর রকিব, সদর আমির আব্দুর রব প্রমুখ।

আরও পড়ুন: নীলফামারীতে প্রবীণদের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

মিছিল পূর্ব ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্বাসী। সভা-সমাবেশ যেকোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আজকে পাবনা শহরে হাজার হাজার তৌহিদী জনতার ঢল নেমেছে। অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেওয়ার আহ্বান জানান তারা। আজকর দ্রব্য মূল্যের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে, সাধারণ মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কোটি টাকার মোবাইল জব্দ

এ সময় অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

এদিকে মিছিল শেষে ফেরার পথে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫ জন কর্মীকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- চাটমোহরের উত্তর কদমতলী উত্তর পাড়া’র আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়া কুমারখালির চরসাদিপুরের মন্টু মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২) বলরামপুরের সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুরের কাজী মাওলানা আব্দুল আজিজের ছেলে ছিবগাতুল্লা (২৭), চর বাঙ্গাবাড়িয়ার আব্দুল কাদের ছেলে রতন আলী (২৭)।

আরও পড়ুন: খাগড়াছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের মিছিল শেষে গাড়ির ভাঙচুরের চেষ্টা করলে আমরা ৫ জন জামায়াত-শিবিবারের নেতাকর্মীকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয়।

আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশী বাধার সম্মুখীন হই। পরে মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা