ছবি : সংগৃহিত
সারাদেশ

জামালপুরে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৃথক পৃথক স্থানে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

জেলার বকশীগঞ্জে মান্না মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মণ্ডল পাড়া গ্রামে কাঠের বাগান থেকে ওই যুবকের মরদেহ বউদ্ধার করা হয়। মান্না মিয়া ওই এলাকার আসলাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মান্না। অনেক রাতেও বাড়ি না ফিরলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে।

আরও পড়ুন: ভোলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

রোববার সকালে বাড়ির পাশে কাঠ বাগানে ঝুলন্ত অবস্থায় মান্নার মরদেহ দেখতে পার স্থানীয়রা। পরে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি আসলে হত্যা না আত্মহত্যা। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক

এদিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে ইব্রাহিম হোসেন (৮৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ইব্রাহিম ওই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে বসতঘরে বৃদ্ধ ইব্রাহিমকে গলায় দড়ি বাঁধা ও মাটিতে বাঁকানো পা ছোঁয়া অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি জামালপুর সদর থানায় খবর দেয়া হয়।

আরও পড়ুন: গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

নিহত ইব্রাহিম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়না তদন্তের রির্পোটের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা