ছবি : সংগৃহিত
সারাদেশ

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মঞ্চ ভেঙে, বঙ্গবন্ধু ও প্রধানন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ভূঞাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দীনের বিরুদ্ধে।

আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ -২০২৩ ইউনিয়ন পর্যায়ে খেলা চলাকালিন সময় তিনি এ অপ্রীতিকর ঘটনা ঘটান বলে দাবি করেন ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম।

সরেজমিনে গিয়ে জানা যায়,বরাবরের মত এবারো ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল খেলার আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিসার ভূঞাপুর।

খেলা চলাকালিন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দীন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এবং মঞ্চে উপবিষ্ট তিন জন উপজেলা সহকারি শিক্ষা অফিসারদের সাথে খারাপ আচরণ করেন। তাদের মাঠ থেকে বের হয়ে যেতে বলেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে তুই তুকারি করে অকথ্য ভাষায় গালাগাল দেন। অবিলম্বে খেলা বন্ধের নির্দেশ দেন।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

তিনি আরো বলেন, কার অনুমতিতে মাঠে খেলা চলতেছে। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বললে তিনি আরো রেগে গিয়ে বলেন, "আমার মাঠ, এটা ইউএনও র বাবার মাঠ না।" অতঃপর তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার টেনে হিচরে ছিড়ে ফেলেন। মঞ্চে সাজানো চেয়ার টেবিল ভাংচুর করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে ছুটে যান এবং পুলিশের সাহায্যে ঘটনা নিয়ন্ত্রণে আনেন।

মঞ্চে উপস্থিত থাকা ওই তিনজন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে শ্লোগান ধরে।

আরও পড়ুন: গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত

অভিযোগের বিষয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন বলেন, "আমার বিদ্যালয়ের মাঠে খেলা পরিচালনার জন্য কোন লিখিত অনুমতি নেয়া হয়নি। খেলা পরিচালনায় ছাত্র—ছাত্রীদের ক্লাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। এ জন্য আমি খেলা বন্ধ করতে বলি।" মঞ্চ ভাংচুর ও ব্যানার ছিড়ে ফেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বেলাল হোসেন বলেন, "ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলা পরিচালনার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও আমি নিজেই প্রধান শিক্ষককে অবহিত করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি।

তিনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা অমার্জনীয়। বিষয়টি বিস্তারিত ভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা