ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলা থেকে এক ভুয়া মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

আটককৃত ডা: মো.নুরুল হাসান (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি হসপিটাল থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ২০২০ সাল থেকে নুরুল হাসান নোয়াখালীর গুডহিল হসপিটাল কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে রোগী দেখে আসছেন। তার দেওয়া রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম তাকে সনাক্ত করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ভুয়া ডাক্তারকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে জয়পুরহাট থানায় আরো একটি মামলা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা