প্রতীকী ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল দুই খাদ্য কর্মকর্তার

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাবনায় বিক্ষোভ মিছিল, আটক ৫

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান।

চুয়াডাঙ্গার জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চট্টগ্রাম-১০ আসনে নৌকার জয়

চিৎলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. রকিবুল ইসলাম বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদ্যগুদামের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন। দুজনের বাড়ি মেহেরপুর জেলায়। তারা মোটরসাইকেলযোগে মেহেরপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা