ছবি : সংগৃহিত
সারাদেশ
বিএনপির দুই নেতাকে আপ্যায়ন

রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে আ.লীগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির উত্তেজিত নেতাকর্মীদের রাজপথ থেকে সরিয়ে দিয়েছে। এমন কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে উন্নতমানের খাবার ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে ফল ও ফলের জুস পাঠিয়ে সমবেদনা জানিয়ে রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বরে প্রতিবাদ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

এসময় নয়ন আরও বলেন, বিএনপি রাজনীতির নামে জ্বালাপোড়া ও পুলিশের ওপর হামলা করে। এটি কোন রাজনীতির শিষ্টাচার নয়। রাজনীতির শিষ্টাচার শিখতে হলে শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে ফলো করুন। আপনারা (বিএনপি) জ্বালাপোড়া ও ভাঙচুর করেন। মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করেন। আমরা (আওয়ামী লীগ) মানবিক ও উন্নয়ন করি।

বিএনপিকে হুশিয়ারী সংকেত দিয়ে নয়ন আরও বলেন, আপনারা লক্ষ্মীপুরে লাফালাফি করে লাভ নেই। আপনাদের জন্য আমাদের ছাত্রলীগ একাই যথেষ্ট। আমরা ইশারা দিলে ছাত্রলীগের হুংকারে, আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। গত ১৮ জুলাই আপনারা পদযাত্রা নামে পুলিশের ওপর হামলা। দুইটি হাসপাতাল, পুলিশ বক্স ভাংচুর। আওয়ামী লীগ নেতাদের বাড়ীতেও হামলা করছেন। ভবিষ্যতে এমন চিন্তা আর মাথা নিলে শান্তিতে ঘুমাতে পারবেন না। তাই আপনারা (বিএনপি) সর্তক হয়ে যান।

আরও পড়ুন: গৃহবধূকে হত্যার অভিযোগ

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে হবে। লক্ষ্মীপুরের ৪টি আসন নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

এর আগে বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে 'বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের' প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে সদর উপজেলা আওয়ামী লীগ।

মিছিলটি বঙ্গবন্ধু চত্বর হয়ে চকবাজার এলাকার পরিদর্শন করে দক্ষিণ তেহমুণী এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন: সাপের কামড়ে ইউপি সদস্য নিহত

এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মমিন পাটোয়ারী, সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সালাহ্ উদ্দিন টিপু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রুপম হাওলাদার, আশরাফুল আলম, ইবনে জিসাদ আল নাহিয়ান, রেজাউল করিম জেনি ছগির আহমেদ ইমন, কৃষি ও সমবায় বিষয় সম্পাদক মোঃ ফিরোজ আলম সহ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা