ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকভর্তি গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকভর্তি গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

সোমবার (৩১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্কাছ আলী।

এরআগে রোববার (৩০ জুলাই) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার থানার কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে মো. আশিকুল ইসলাম (২৮), ভোলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১)।

আরও পড়ুন : সাপের কামড়ে ইউপি সদস্য নিহত

র‌্যাব-১৪ এর অধিনায়ক আক্কাছ আলী বলেন, র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ট্রাক জব্দ করা হয়। ট্রাক থেকে ১০৩ কেজি গাঁজা, ২৯৮ ফেনসিডিল ও নগদ ৫ হাজার দুইশ টাকা পাওয়া যায়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ওই মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেনসিডিল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো। জব্দ মাদক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা