সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা চালালে ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

শুক্রবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নামক অপশক্তির উসকানি ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ক্যাডার বাহিনী দেশের কোথাও যাতে কোনো সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এবং কোনো সহিংস ঘটনার সূত্রপাত হলে দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

তিনি বলেন, বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনির প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।

আরও পড়ুন : সার্কের মহাসচিব গোলাম সারওয়ার

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস পরিচালনা করছে। সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজবসন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভণ্ডুলের কোনো অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা