ছবি : সংগৃহিত
রাজনীতি

নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার পবিত্র হজ্ব পালন শেষে এখন তার নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গত কয়েকদিন ধরে তিনি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, পাড়া- মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের কথা শোনেন এবং সরকারের উন্নয়নসমূহ জনগণের সামনে তুলে ধরেন।

এসব মতবিনিময় সভায় লিয়াকত সিকদার তার বক্তব্যে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। বিএনপির কোন অসাংবিধানিক দাবি মেনে নেয়া হবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সার্বিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফল হিসাবে পদ্মা সেতু, মেট্রোরেল, রাস্তাঘাট নির্মাণ, দেশের প্রতিটা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণসহ হাজার হাজার উন্নয়ন করেছেন।

আরও পড়ুন: সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

বিশ্বের দরবারে বাংলাদেশ আজ একটা বিস্ময়। করোনা মহামারীর সময় করোনা নির্মূল্যের জন্য জননেত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন তা একটা জাতির জন্য অত্যন্ত গর্বের।

সবাইকে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা