ফাইল ফটো
রাজনীতি

বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আরও পড়ুন: বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে দুদক

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে ওই পোস্টের ক্যাপশনে এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় লিখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

আরও পড়ুন: আ’লীগের সমাবেশে লোক থাকবে না

এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খলেদা জিয়ার দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সেরকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।

আরও পড়ুন: শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা লিখেন, এর আগে ২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশ সাধারণ মানুষ।

অন্যদিকে ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা