ছবি : সংগৃহিত
রাজনীতি

আ’লীগের সমাবেশে লোক থাকবে না

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সমাবেশে আগামীতে লোকই থাকবে না। আজকে বিএনপির এ সমাবেশের একটু দূরেই কথিত শান্তি মিটিং করছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়

তিনি বলেন, আর একটু হলেই এ সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের ওই শান্তি মিটিংয়ে মিলিত হয়ে যেতো। শুনতে পেলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশে নাকি লোকই হয়নি, আগামীতে আর লোক হবেও না বলেওি উল্লেখ করেন তিনি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতারা গলা উঁচিয়ে বলে বেড়ান জানিয়ে মির্জা আব্বাস বলেন, যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অথচ সারাদেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে এ আওয়ামী লীগ সরকার। তারা গুম, খুন, হামলা-মামলা, দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে অশান্তি রেখে শান্তি সমাবেশ করছেন।

আরও পড়ুন: বিদেশিদের দেখাতে বিএনপির সমাবেশ

শান্তি সমাবেশ ছাড়ুন, কেটে পড়ুন হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ক্ষমতা ছেড়ে কেটে পড়ুন। আমাদের মহাসচিবের ঘোষণা দেওয়ার আগেই সরে পড়ুন। ঘোষণা হয়ে গেলে কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে, তা বাংলার জনগণ জানে।

‘২০০৬ সালে লগি-বৈঠা নিয়ে রাস্তায় নেমেছিলেন’ মনে করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মানুষ পিটিয়ে হত্যা করেছিলেন। লগি-বৈঠার যুগ শেষ হয়ে গেছে।

লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে আর ক্ষমতায় আসাও যাবে না, থাকাও যাবে না। জনগণ শিখে গেছে আওয়ামী লীগকে কীভাবে প্রতিরোধ করতে হয়, গদি থেকে নামাতে হবে।

আরও পড়ুন: বিএনপির ২ দিনের কর্মসূচি আসছে

মির্জা আব্বাস আরও বলেন, ‘আজকের এ মহাসমাবেশ প্রমাণ করেছে, এ সরকারের আর সময় নেই। প্রশাসনের ভাইদেরও বলি, অবৈধ এ সরকারের এজেন্ডা বাস্তবায়ন না করে জনগণের কল্যাণে কাজ করুন।

কিছু বিশেষ পুলিশ কর্মকর্তা আছেন, তারা টার্গেট করেছেন- বিএনপির যাদের মামলা নেই, মামলা দিতে হবে। যাদের মামলা আছে, তাদের গ্রেফতার করতে হবে। এমনকি জজ সাহেবদের বলে তড়িঘড়ি রায় দেওয়ানো হবে। এসব কূটকৌশল ছাড়ুন। অন্যথায় জনগণের মুখোমুখি হতে হবে।’

আরও পড়ুন: রাজধানীর প্রবেশপথে তল্লাশি

আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, শুধু দেশের মানুষ নয়, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্বও নিরাপদ নয়। কারণ এ সরকার রাষ্ট্রের প্রতিটি বিভাগ ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে অন্যতম বিচার বিভাগ।

শেখ হাসিনা বলেছেন, গণভবন ছেড়ে তিনি কোথায় যাবেন? আমি বলি- যাওয়ার তো বহু জায়গা আছে, বিদেশে অর্থপাচার করেছেন। আপনার নেতারা বেগমপাড়া বানিয়েছেন, লন্ডন-আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন, সেখানে যাবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা