ছবি-সংগৃহীত
রাজনীতি

রাজধানীর প্রবেশপথে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে চলছে পুলিশি তল্লাশি। অনেক যাত্রীবাহী পরিবহনকে রাজধানী প্রবেশে অনুমতি দেয়নি পুলিশ।

আরও পড়ুন: কমছে সয়াবিন ও পাম তেলের দাম

বুধবার (১২ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বসানো হয় এ চেকপোস্ট।

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।

বাসের যাত্রী ও চালকেরা বলছেন, গত এক মাসেও আমিনবাজার ও গাবতলী এলাকায় এ ধরনের কোনো তল্লাশি দেখেননি তারা।

আরও পড়ুন: বন্যায় ভারতে শতাধিক নিহত

বাসের চালকদের অভিযোগ, গত এক-দুই মাসে এ ধরনের তল্লাশি হয়নি। তিন ঘণ্টা ধরে বসে আছি। গ্যাস খরচ হচ্ছে, যাত্রীদের কষ্ট হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

আরও পড়ুন: লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

এদিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ শুরু হবে বুধবার দুপুর ২টায়। ইতোমধ্যে সকাল থেকেই নয়াপল্টন এলাকার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা ভিড় করছেন। ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন এসব নেতাকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা দলে দলে সমাবেশস্থলের দিকে পা বাড়ান।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগকে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা