ছবি: সান নিউজ
শিক্ষা

কুষ্টিয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুরে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সেতু এনজিওর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

নাজমুল ইসলাম বলেন, বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শন করে। বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলার ভূমিকা অপরিসীম। এ ধরনের বিজ্ঞান মেলা থেকে স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা উপকৃত হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সেতু এনজিওর কৃষিবিদ এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আমজাদ হোসেন প্রমুখ।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা