শিক্ষা

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ)

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি কেটে ফেলে তার ওপর কাদা-মাটি ছড়িয়ে রাখায় প্রতিদিনই ভয় আর কষ্ট নিয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এই বিদ্যালয়ের সামনে দাঁড়ালেই চোখে পড়ে ভাঙা সড়ক, জমে থাকা কাদা ও পিচ্ছিল পথ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে ওঠে বিপজ্জনক। পা পিছলে পড়ছে শিশু, ভিজে যাচ্ছে স্কুল ড্রেস, কেউ কেউ মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।

স্থানীয় এক অভিভাবক বলেন, “বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

শিক্ষকরা জানান, এই রাস্তার কারণে নিয়মিত উপস্থিতি কমে যাচ্ছে। পাঠদান ব্যাহত হচ্ছে, পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই রাস্তাটি কেটে চলাচলের অনুপযোগী করা হয়েছে। বারবার অনুরোধ করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা এলাকায় গেলে তড়িঘড়ি করে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। তবে এলাকাবাসীর দাবি, এটি কেবল লোক দেখানো উদ্যোগ। তারা মনে করেন, বিষয়টি চাপা দিতেই সাময়িকভাবে মাটি সরানো ও সমান করার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার সঙ্গে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্যই এতদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর একটাই দাবি, বিদ্যালয়ের সামনের রাস্তাটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করতে হবে, যাতে করে শিশুদের স্কুলে যাতায়াতে আর ভয়ের কারণ না থাকে। পাশাপাশি, এই ভোগান্তির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা