ছবি: সান নিউজ
goodnews

ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনের লক্ষ্যে অটো রিকশা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ঝালকাঠিতে অটো রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর চত্বরে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫ জন দুঃস্থ পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে অটো রিকশা, খাবার ও কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের মাঝে অটো রিকশা তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।

সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটো রিকশা, খাবার ও কম্বল ৫টি পরিবারকে প্রদান করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা