ছবি: সংগৃহীত
রাজনীতি

বিভেদ থাকলে বিজয় অর্জন কঠিন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে। সিডিউল ডিক্লেয়ার হবে। নেমে যাবেন নৌকা বলতে বলতে। বিভেদ নয়, ঐক্য স্থাপন করুন।

আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়ের আভাস

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৃণাল কান্তি দাস বলেন, যাদের বিরুদ্ধে লড়াই করবেন তারা যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা যদি অনৈক্যের বেড়াজালে আবদ্ধ থাকি তাহলে বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন : দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নেতায় নেতায় দ্বন্দ্ব হোক। কিন্তু আপনারা (সাধারণ) কর্মীরা বিভক্ত হবেন না। আগামীতে আমাকেই এই আসনে মনোনয়ন দেয়া হবে। যারা উন্নয়ন চোখে দেখেন না, তারা চোখ বড় করুন।

পরে গণসমাবেশ স্থল থেকে মিছিল বের করে শহরের থানারপুল চত্বর, শহর বাজার ও পুরাতন কাচারী এলাকা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৪৪০৬৭ জন হাজি

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন- গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদরের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, সহ-সভাপতি মনিরুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা আক্তার লিপি, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, কাউন্সিল মো. মকবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য জালাল উদ্দিন রুমি রাজন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস।

এছাড়া আরও বক্তব্য রাখেন- গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মো. লিটন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, আ'লীগ নেতা মনিরুজ্জামান শরিফ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা