ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

এস আর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাকুরা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি হওয়ার উপক্রম হয়। এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে যমুনা লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনায় আহত যাত্রী ও তিন সন্তানের জননী রাবেয়া বেগম অভিযোগ করে বলেন,
‘বাসের চালক ও হেলপার নিজেদের মধ্যে গল্প করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। আল্লাহর রহমতে বাসটি খাদে না পড়ে গাছে আটকে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমার সন্তানদের কিছু হয়নি, তবে আমি মাথায় আঘাত পেয়েছি।’

এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ বলেন,
‘যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা