ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাইসহ সাত চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব মাদক কারবারিকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল সেখের ছেলে রতন সেখ (৩০), একই গ্রামের সিরাজ সেখের ছেলে সজীব সেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবান্দিয়া গ্রামের ইমামুল সেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম সেখের ছেলে রেজাউল সেখ (৩২), তরিকুল সেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিউল আলম (৪৪) এবং ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মো. জাহিদ সেখের ছেলে মিলন সেখ (২৭)। গ্রেপ্তারকৃত শফিউল আলম উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল আলম মিন্টুর ছোট ভাই।

এ ব্যাপারে বোয়ালমারী থানার পুলিশ উপপরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন; মামলা নম্বর ৩৪।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে সাতজনকে মাদকসহ গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা