ছবি: সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে পিক-আপ চাপায় শ্রমিক নিহত, আহত ৩

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে পিক-আপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত শ্রমিক হাসিব মোল্লাকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আক্কেল মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী থানা পুলিশ পিক-আপটি (ঢাকা মেট্রো ন-১৭-৯১৭৬) জব্দ করে থানায় নিয়েছে।

জানা যায়, সোমবার ভোরে শ্রম বিক্রি করার উদ্দেশ্যে ৪-৫ জন শ্রমিক অটোভ্যানে করে বোয়ালমারী যাচ্ছিলেন। ভ্যানটি বোয়ালমারী উপজেলার ময়না স্কুলের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপ এসে সামনাসামনি ভ্যানটিকে চাপা দেয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শ্রমিক হাসিব মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীর ও আকাশ নামে দুই শ্রমিক মহম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জনতা পিক-আপটি ঠেলে নিয়ে ময়না ইউনিয়ন পরিষদে রেখে দেয়। সেখান থেকে পুলিশ পিক-আপটি থানায় নিয়ে যায়।

নিহত আক্কেল মোল্লার স্ত্রী কোহিনূর বেগম বলেন, “আমাদের কোন অভিযোগ নেই। মামলাও করব না। আমরা লাশ বাড়ি নেওয়ার জন্য আবেদন করেছি।”

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা