ছবি-সংগৃহীত
রাজনীতি

ছাড়া পেলেন বিএনপির উপদেষ্টা মুক্তাদির

জেলা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর স্বপ্ন দেশের মানুষ ভাল থাক

জামিনপত্র (রিকল) প্রদর্শন করায় শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তিনি আদালতের জামিনপত্র দেখানোয় তাকে আমরা ছেড়ে দিই।

আরো পড়ুন : ভারত আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন খন্দকার মুক্তাদির। এটি বলার পরও তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদালতের জামিনপত্র দেখানোর পরও পুলিশ নথি তলব করে। পরবর্তীতে আইনজীবী ও আরও কয়েকজনের জিম্মায় রিকল জমাপূর্বক তাকে ছেড়ে দেন।

আরো পড়ুন : নির্বাচনে সরকারি দল একটি পক্ষ

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করা হয়। তখন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা